• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজধানীতে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা 

     dailybangla 
    25th Jan 2025 1:49 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি সিটি বস্তিতে মো. মিলন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

    শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহত মিলন রংপুর মিঠাপুকুর উপজেলার আনারুল ইসলামের ছেলে। বর্তমানে রূপনগর দিয়াবাড়ি এলাকায় থাকতেন তিনি।

    নিহতের বন্ধু সূর্য জানান, মিলন একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন। গত রাতে দিয়াবাড়ি সিটি কলোনি এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিলনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা মিলনকে কুপিয়ে হত্যা করেছে তিনি জানেন না।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728