• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজধানীতে সমাজ উন্নয়নে পেশাজীবীদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

     dailybangla 
    18th Jul 2025 11:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স হলে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) কেন্দ্রীয় কমিটির আয়োজনে “সমাজ উন্নয়নে পেশাজীবীদের করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও গ্রামীণ কৃষির উপদেষ্টা সরকার মো. আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জামাল আহমেদ।

    সেমিনারে প্রধান অতিথি ছিলেন গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান এবং শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. জয়নাল আবেদীন।

    প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক লিডারশিপ অ্যাওয়ার্ডপ্রাপ্ত মো. মফিজুল ইসলাম।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি প্রফেসর ড. মোস্তফা দুলাল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের সংলাপ সম্পাদক কবি সালাম মাহমুদ, অগ্নিবার্তা সম্পাদক গোলাম মোস্তফা, দৈনিক গণতদন্ত সম্পাদক মাহবুব আলম আব্বাসী, বরেণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মো. জিন্নাতুল ইসলাম জিন্নাহ, রুদ্রবাংলা সম্পাদক মো. মতিউর রহমান, বাংলাদেশ প্রেস ইউনিটির আহ্বায়ক এফ রহমান রূপক, ইসলামিক চিন্তাবিদ মুফতি মূর্তাজা ইবনে মোস্তফা সালেহীসহ অনেকে।

    পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক ক্বারী মো. শাফিউর রহমান কাজী।

    আলোচনায় অংশ নেন বিশিষ্ট মানবাধিকারকর্মী প্রসপারিনা সরকার, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ব্যাংকার মনিরুল হক সেন্টু, কৃষিবিদ হাসান রুহি, সাংবাদিক দেলোয়ার হোসেন ভূঁইয়াসহ সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী ও বিশিষ্টজনেরা।

    সেমিনারে অংশগ্রহণকারীদের মাঝে ছাদ কৃষি সম্পর্কে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন।

    বক্তারা বলেন, সমাজ গঠনে পেশাজীবীদের নৈতিকতা, পেশাদারিত্ব, পরিবেশ রক্ষা, জনসচেতনতা ও সুশাসন প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728