• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজবাড়ীর পাংশায় চাঁদা তুলতে গিয়ে গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান নিহত 

     অনলাইন ডেক্স 
    25th Dec 2025 4:53 pm  |  অনলাইন সংস্করণ

    সোহেল রানা চৌধুরী, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয় জনগণের গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন।

    ঘটনাটি ঘটে বুধবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে পাংশা উপজেলার কলিমহর এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদা আদায়ের উদ্দেশ্যে এলাকায় গেলে স্থানীয়রা সম্রাটকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    এ সময় সম্রাটের সহযোগী সেলিমকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশি হেফাজতে নেওয়ার সময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    পুলিশ জানায়, নিহত অমৃত মন্ডল ওরফে সম্রাট (পিতা: অক্ষয় মন্ডল, গ্রাম: হোসেনডাঙ্গা, পাংশা, রাজবাড়ী) এর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

    বর্তমানে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728