• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ 

     dailybangla 
    07th Sep 2025 9:19 pm  |  অনলাইন সংস্করণ

    মীর তোফায়েল হোসেন, রাজশাহী : রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে ব্যারিস্টার রেজাউল করিমের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

    রোববার বিকেলে উপজেলার ঝালুকা ইউনিয়নের বিভিন্ন বাজারে ৩১ দফার গুরুত্ব তুলে ধরে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সবুর বুলেট, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গোলামী সরকার সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা।

    এসময় যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যরিস্টার রেজাউল করিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।

    সেই দাবি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যই লিফলেট বিতরণ করা হচ্ছে । তিন বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728