• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীর দূর্গাপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ 

     dailybangla 
    03rd Sep 2025 11:58 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে জোরপূর্বক পুকুর দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আসলাম আলী।

    বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

    লিখিত বক্তব্যে আসলাম আলী জানান, বৈধ লিজ ও সাব-লীজের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি ৩৮ বিঘা জমির একটি পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু সম্প্রতি হাফিজুর রহমান নামে এক ব্যক্তি জাল দলিল তৈরি করে সহযোগীদের সঙ্গে নিয়ে ওই পুকুর দখলের চেষ্টা চালাচ্ছেন।

    তিনি আরও বলেন, তার পুকুরের পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পুকুরপাড়ের কলাগাছ কেটে ফেলে মাছ লুটেরও চেষ্টা চালানো হয়েছে।

    আসলাম আলী জানান, এ ঘটনায় তিনি দূর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দাখিল করেছেন।

    সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করে পুকুর রক্ষার দাবি জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728