• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাতে নিয়মিত ডিম আর পেঁপে খাওয়ার উপকারিতা 

     dailybangla 
    24th Jun 2025 10:17 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: রাতের খাবারে প্রতিদিন রাখুন সিদ্ধ ডিম। এবং ভাত খাওয়ার শেষে খেয়ে নিন পাকা পেঁপে। এ দুই খাবার নিয়মিত খেলে দেহের পুষ্টিগুণ যেমন বৃদ্ধি পায় তেমনি মজবুত হয় চুলের গঠন।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, চুলের যত্নে দারুণ কাজ করে ডিম ও পাকা পেঁপে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীর যেমন দুর্বল হয় তেমনি নির্জীব হয়ে পড়ে চুলও। এ সমস্যার সমাধানে রাতের খাবারে দুটি খাবার নিয়মিত রাখতে পারেন।

    সিদ্ধ ডিম: আমরা সবাই জানি, ডিম শরীরের জন্য প্রোটিনের একটি বড় উৎস। এছাড়াও এতে বায়োটিন থাকে। এই দুই উপাদানই চুলের জন্য বিস্ময়কর কাজ করতে পারে। দুটির মধ্যে একটির ঘাটতি থাকলেই চুল পড়াসহ চুলের বিভিন্ন সমস্যা শুরু হতে থাকে। তাই খাদ্য তালিকায় ডিম অন্তর্ভুক্ত করুন। দিনের যেকোনো সময় ডিম খাওয়ার সুযোগ না পেলে রাতের খাবারেই একে প্রাধান্য দিন।

    পাকা পেঁপে: চুলের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন। এতে রয়েছে ভিটামিন এ ও সি। চুলের বৃদ্ধি, স্বাস্থ্যের কিংবা ত্বকে কোলাজেন তৈরি করতে বা মাথার ত্বকের স্বাস্থ্যে যাই বলুন, এটি কাজ করে হেয়ার টনিকের মতো। রাতের খাবারের শেষে খেতে পারেন পাকা পেঁপে।

    সারাবছরই এ দুই খাবার পাওয়া যায়। তাই নিয়মিত এ দুই খাবার ডায়েট লিস্টে রাখুন। পাশাপাশি বাড়িয়ে দিন চুলের পরিচর্যার পরিমাণও। তাহলেই সুন্দর চুল আর সুস্বাস্থ্য আপনার কাছে আর অধরা থাকবে না।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031