• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রায়পুরায় জেল পলাতক সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা 

     dailybangla 
    20th Jan 2026 7:47 pm  |  অনলাইন সংস্করণ

    নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আহমেদুল কবির অপু (৪২) নামে জেল পলাতক এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মরজাল ইউনিয়নের বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশের একটি স’মিল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত আহমেদুল কবির অপু উপজেলার মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট নয়টি মামলা রয়েছে। এলাকাবাসী বলছেন, ২০২৪ এর আন্দোলনের সময় ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় বন্দি অবস্থায় পালিয়ে যান অপু। পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করতেন।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন অপু। এ সময় তার সঙ্গে আরও চার থেকে পাঁচজন লোক ছিল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিদ্যালয় সংলগ্ন স’মিলে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

    জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অপুকে ওই স’মিলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রাতে স’মিলের পাশের হিন্দুপাড়ায় কীর্তন চলছিল বলে স্থানীয়রা জানান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছুরি ও নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

    অপুর বোন মিতা জানান, সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি দেখে তিনি তার ভাইকে শনাক্ত করেন। তবে অপুর সঙ্গে কারও পূর্ববিরোধ ছিল কি না এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

    মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত অপুর বিরুদ্ধে হত্যাসহ মোট নয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা বিচারাধীন এবং আরেকটি মামলায় তিনি পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। এছাড়া দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728