• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসছে ইইউ 

     dailybangla 
    06th Sep 2025 4:38 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সূত্র: এপি

    আগামী ৮ সেপ্টেম্বর ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

    সংস্থাটির খবরে বলা হয়, ইইউ–এর নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড ও’সালিভানের নেতৃত্বে ইউরোপীয় প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবেন। আলোচনাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে। সেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির বিভিন্ন উপায়, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হবে।

    বৈঠকে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দফতর এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেবেন বলে জানা গেছে।

    এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছিলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য একটি ইইউ দল যুক্তরাষ্ট্র সফরে যাবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728