• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রূপগঞ্জে আনন্দ ভ্রমণে মিলিত হলেন সিদ্ধিরগঞ্জের পল্লী চিকিৎসকরা 

     dailybangla 
    19th Jan 2026 10:21 pm  |  অনলাইন সংস্করণ

    এ.এইচ.এম মিলন মাহমুদ: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে রূপগঞ্জ উপজেলার সুবর্ণগ্রামে দিনব্যাপী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রায় ৬০ জন পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন।

    সোমবার সকালেই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে অবস্থিত মা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক প্রাঙ্গণ থেকে বাসযোগে ভ্রমণ শুরু হয়। যাত্রাপথে সকালের নাস্তা সেরে অংশগ্রহণকারীরা আনন্দময় সকাল উপভোগ করেন।

    সুবর্ণগ্রামে পৌঁছে দিনটি শুরু হয় শৈশবের স্মৃতিতে ফিরে গিয়ে নানা খেলাধুলা ও আনন্দঘন কার্যক্রমের মাধ্যমে। উপস্থিত সকলেই হাসি, আনন্দ এবং উল্লাসের সঙ্গে দিনটি উপভোগ করেন। পরে একসঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

    বিকেলভাগে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও আনন্দের আরও ঢেউ ছড়িয়ে দেয়। এছাড়াও সাংগঠনিক কার্যক্রম এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

    আয়োজকরা জানান, এই আনন্দ ভ্রমণের মাধ্যমে পল্লী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং একাত্মতা আরও দৃঢ় হয়েছে। ভবিষ্যতেও পল্লী চিকিৎসকদের মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে আরও ব্যাপক আকারে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়া হবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক চিকিৎসক জহিরুল ইসলাম দুলাল, সহ-সভাপতি পল্লী চিকিৎসক এম এ রশিদ, মা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ শেখ, উপদেষ্টা পল্লী চিকিৎসক ফিরোজ আলম, উপদেষ্টা পল্লী চিকিৎসক মো: হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো: মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক ফেরদৌস সিকদার, প্রাপ্তি ল‍্যাবরেটরিজ লিমিটেডের জোনাল ম‍্যানেজার মো: সাফায়েত হোসেন, পল্লী চিকিৎসক নুরুল আলম, পল্লী চিকিৎসক আব্দুল গফুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728