• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার 

     dailybangla 
    17th Nov 2025 5:02 pm  |  অনলাইন সংস্করণ

    মো.সিরাজুল ইসলাম,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক রহমান (২৬) নামের একজন যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত ১৬ নভেম্বর রোববার গভীর রাতে পূর্বাচল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত তারেক রূপগঞ্জ সদর ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে।

    রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের ‘শাটডাউন’ সফল করতে রবিবার গভীর রাতে পূর্বাচলের তিনশ’ ফুট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

    ওসি আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ কর্মী তারেক রহমানকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031