• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লক্ষ্মীপুরে সাংবাদিকদের মাঝে শীত উপহার ও হুইল চেয়ার বিতরণ 

     dailybangla 
    01st Feb 2026 8:36 pm  |  অনলাইন সংস্করণ

    নাঈম হোসেন, লক্ষ্মীপুর : সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে গণমাধ্যম কর্মীদের শীত উপহার ও সবুজ নামে এক প্রতিবন্ধকে হুইল চেয়ার বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা বীর চট্টলা টিভির চেয়ারম্যান গিয়াস উদ্দিন সম্রাট।

    রামগতি রোড এলাকায় জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার কার্যলয়ে প্রধান অতিথি গিয়াস উদ্দিন সম্রাট শীতার্ত সাংবাদিকদের মাঝে শীত উপহার ও প্রতিবন্ধী সবুজকে হুইল চেয়ার তুলে দেন। এসময় জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য দৈনিক রুদ্র বাংলা লক্ষ্মীপুর প্রতিনিধি হাবিবুর রহমানের উপস্থাপনায় কোরআন তেলোয়াত করেন একুশে বাণী জেলা প্রতিনিধি জাকির হোসেন।

    সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস ডা. মো. নাহিদ রায়হান, ইনসাবের কেন্দ্রীয় নেতা ও লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলম।

    এসময় গণমাধ্যম কমিশনের সদস্যদের তালিকা পড়ে শুনান মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি ইউসুফ আলী। প্রধান অতিথি, বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ পরিক্রমার প্রতিনিধি স্বপ্নীল চৌধুরী, আলোকিত বাংলাদেশের নুর নবী সোহেল, নবজীবনের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, সকালের সময় প্রতিনিধি শফিকুল ইসলাম, রায়পুর থেকে, আমার দেশ প্রতিনিধি জাকির হোসেন, গণমুক্তি প্রতিনিধি মোবারক হোসেন, চ্যানেল এ ওয়ান প্রতিনিধি হাসান আহমেদ ভুইয়া।

    জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা এস এম গিয়াস উদ্দিন সম্রাট বলেন, সমাজে দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকেরা কলম ধরতে হবে। কোন দুর্নীতিবাজকে ছেড়ে দেওয়া যাবে না। সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থাকলে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।

    কোন সাংবাদিক মারা গেলে তিন লাখ টাকা করে সাংবাদিক পরিবারের হাতে তুলে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফুল মনির বেলাল, কালের প্রত্যাশার নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান ফরহাদ, সময়ের কাগজের প্রতিনিধি আব্দুল মাজেদ,

    আলোর বার্তার প্রতিনিধি মো. জহিরুল ইসলাম, দৈনিক ডেসটিনির প্রতিনিধি নজির আহম্মেদ, ৭১ বাংলা টেলিভিশনে প্রতিনিধি সোহেল হোসেন, দেশ বুলেটিনের প্রতিনিধি মো. শরীফ হোসেন, রূপবাণীর প্রতিনিধি মো. কামাল হোসেন, দেশ দিগন্তের প্রতিনিধি দিদার এলাহি, ভোরের খবরের ফরহাদ হোসেন, বীর চট্টলা টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি হাজী ইসমাইল, মুরাদ, রিনাসহ প্রমুখ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728