• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লটারিতে নির্ধারিত হলো ৬৪ জেলার নতুন এসপি 

     dailybangla 
    25th Nov 2025 3:41 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার জন্য পুলিশ সুপার (এসপি) নিয়োগের চূড়ান্ত তালিকা লটারির মাধ্যমে নির্বাচন করেছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত এ লটারির মাধ্যমে কর্মকর্তাদের নাম চূড়ান্ত করা হয়।

    খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করে তাঁদের বিভিন্ন জেলায় পদায়ন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে।

    লটারি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।

    সূত্র জানায়, প্রথমে এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়, যারা আগে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে একটি ফিট লিস্ট তৈরি করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকেই ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে বাছাই করা হয়। ধাপে ধাপে তাঁদের বিভিন্ন জেলায় পাঠানো হবে।

    জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের পদায়নে গত ফেব্রুয়ারিতেই উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনায় উপযুক্ত কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে কমিটির হাতে দেওয়া হয় এবং লটারিভিত্তিক জেলাভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

    এ কারণে গত সপ্তাহে ছয় জেলায় নতুন এসপি নিয়োগের যে আদেশ দেওয়া হয়েছিল তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়; তাঁদের ক্ষেত্রেও একই লটারির নিয়ম প্রযোজ্য হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031