• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার 

     dailybangla 
    07th Feb 2026 10:05 pm  |  অনলাইন সংস্করণ

    লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত দুই দিনের ধারাবাহিক অভিযানে এই চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই মোটরসাইকেল।

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ ও ৭ ফেব্রুয়ারি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। শুরুতে হাতীবান্ধা উপজেলার দোয়ানী পুলিশ ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসারসহ তুহিন ইসলাম ও সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থাকা মোটরসাইকেলটির কোনো বৈধ কাগজপত্র বা রেজিস্ট্রেশন নম্বর ছিল না।

    পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে অভিযান চালিয়ে শিমুল মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি থেকে একটি ‘ডিসকভার-১৩৫’ বাইক উদ্ধার করা হয়। এরপর লতাবর গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেপ্তারসহ একটি ‘হোন্ডা শাইন ১২৫ সিসি’ মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার মো. খাদেমুল ইসলামের ছেলে মো. তুহিন ইসলাম (৩০), লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মো. শাহাদৎ হোসেনের ছেলে সাদেকুল ইসলাম শাওন (৩৬), কালীগঞ্জ উপজেলার বাসিন্দা মো. শিমুল মিয়া (২৮), একই উপজেলার লতাবর গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান (২৭)।

    জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইক চুরি করে লালমনিরহাটসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিক্রি করে আসছিল। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চুরি রোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728