• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লালমোহন বাজারে ছাত্রশিবিরের গণভোট প্রচার অনুষ্ঠিত 

     dailybangla 
    31st Jan 2026 9:17 pm  |  অনলাইন সংস্করণ

    মুশফিক হাওলাদার, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন বাজারে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের গণভোট প্রচার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভোলা জেলা ছাত্র শিবিরের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা কার্যালয়ের সামনে থেকে প্রচারণা শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় একই স্থানে এসে শেষ হয়।

    পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভোলা জেলা শাখা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মো. আবদুল হালিম। এসময় তিনি বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হ্যাঁ বলুন। গণভোট বিজয় হলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।

    সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সরকার ও বিরোধী দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।

    দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এসময় উপস্থিত ছিলেন ভোলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728