• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৪ অনিয়মিত বাংলাদেশি 

     dailybangla 
    18th Jul 2024 7:00 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় লিবিয়ার বেনগাজী শহরে আটক ১৪৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিক গতকাল বুধবার দেশে ফিরেছেন।

    ১৮ জুলাই, বৃহস্প‌তিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বেনগাজী শহরে আটক ১৪৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিক বুধবার (১৭ জুলাই) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট যোগে ঢাকায় পৌঁছেছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে নগদ ছয় হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী উপহার হিসেবে দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031