• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ 

     dailybangla 
    20th Jan 2026 7:43 pm  |  অনলাইন সংস্করণ

    মাসুম হাওলাদার, বাগেরহাট : গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাগেরহাটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে খানজাহান আলী মাজার মাঠে জেলা প্রশাসন বাগেরহাটে আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মো. বাতেন। জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহম্মদ হাছান চৌধরী (বিপিএম), বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ আবু আনছার, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    জেলা সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার বলেন, স্থানীয়দের মাঝে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। ভ্রাম্যমাণ ভোটের গাড়ি আসে এই গাড়িটির একটা আকর্ষণ রয়েছে। গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে রয়েছে যেখান থেকে ভিডিওর মাধ্যমে গণভোট, নির্বাচনসহ নানা বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। যার ফলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728