• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শচীনকে পেছনে ফেলে নতুন বিশ্ব রেকর্ড কোহলির 

     dailybangla 
    01st Dec 2025 6:56 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচি ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরির মাধ্যমে বিরাট কোহলি এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে গড়লেন নতুন ইতিহাস।

    রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে আরেকবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বিরাট কোহলি।

    ইনিংসের শুরু থেকেই ছন্দে থাকা কোহলি খেলেন অসাধারণ এক সেঞ্চুরি, যা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি। এই সেঞ্চুরির মধ্য দিয়ে তিনি ভেঙে দিলেন শচীন টেন্ডুলকারের এক ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরির বিশ্ব রেকর্ড।

    এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে এক ফরম্যাটে সর্বোচ্চ ৫১টি সেঞ্চুরি ছিল শচীনের। কোহলি পেরিয়ে গেলেন সেই মাইলফলক। এখন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। দুই ও তিন নম্বরে থাকা দুটিই শচীনের রেকর্ড- টেস্টে ৫১ এবং ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি। চতুর্থ স্থানে জ্যাক ক্যালিস (৪৫) এবং পঞ্চমে রিকি পন্টিং (৪১)।

    এ ম্যাচে কোহলি গড়েছেন আরেকটি রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার এখন ছয়টি ওয়ানডে সেঞ্চুরি, যা এই প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ। এতদিন শচীন টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নারের পাঁচটি করে সেঞ্চুরি ছিল শীর্ষে।

    রাঁচির ধীরগতির উইকেটেও শুরু থেকেই দারুণ টাইমিংয়ে ব্যাট চালান কোহলি। তিনটি চার ও দুটি ছক্কায় দ্রুতই পৌঁছে যান ৩০ রানে। ৪৮ বলে ছক্কা মেরে পূরণ করেন অর্ধশতক। সাত চার ও পাঁচ ছক্কার সাহায্যে ১০২ বলে তুলে নেন সেঞ্চুরি।

    সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। ৩৯তম ওভারে প্রেনেলান সুব্রায়েনের পাঁচ বলে নেন ২০ রান। তবে শেষ পর্যন্ত ১৩৫ রানে থামতে হয় কোহলিকে, রায়ান রিকেলটনের চমৎকার ক্যাচে শেষ হয় তার ইনিংস।

    ইনিংসটি আরও বড় হতে পারত, কিন্তু তাতেও ভারতের জয় নিশ্চিত করার মতো ভিত গড়ে দেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728