শপথের প্রস্তুতি শেষ, দুদিনের মধ্যেই আনুষ্ঠানিকতা
dailybangla
14th Feb 2026 2:12 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, শপথ অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে এবং নির্ধারিত সময়ের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তরের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা দ্রুত সম্পন্ন করা হবে।
বিআলো/শিলি



