• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ 

     dailybangla 
    10th Feb 2026 8:17 pm  |  অনলাইন সংস্করণ

    শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস অন্তত ৩৫ জন যাত্রীবোঝাই করে ঢাকা থেকে নড়িয়া যাচ্ছিলো। পথিমধ্যে জাজিরার ঠান্ডার মোড় এলাকায় আসলে সড়কের দুপাশে সংস্কার কাজ চলমান থাকায় গাড়ির একটি চাকা খাদে পড়ে যায়।

    পরে পুরো বাসটি উল্টে পাশের একটি ডোবায় পড়ে। এতে ড্রাইভার ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। পরবর্তীতে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ব্যাপারে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728