• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি-সতর্কতা জারি করেছে মাউশি 

     dailybangla 
    20th Oct 2025 12:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দেশে সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব পালন শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

    রোববার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, প্রতিটি দপ্তর, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখতে হবে। পাশাপাশি এসির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

    নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অফিস ত্যাগের আগে এসব বিষয় যাচাই করে সতর্কতামূলক ভূমিকা পালন করবেন। নির্দেশনাটি সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, জেলা ও উপজেলা শিক্ষা অফিসসহ মাউশির সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

    সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির পর এ পদক্ষেপ নেয় মাউশি। এর আগে মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিক গুদামে আগুনে ১৬ জনের মৃত্যু হয়, চট্টগ্রামের ইপিজেড এলাকায় তোয়ালে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় ১৭ ঘণ্টা পর, আর সর্বশেষ ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728