• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শেষ কর্মদিবসেই চিরনিদ্রায় প্রধান শিক্ষক ফজলুল করিম 

     dailybangla 
    31st Oct 2025 9:05 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জে অবসরের ঠিক আগে শেষ কর্মদিবসেই বিদ্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মো. ফজলুল করিম (৬০), ব্রহ্মগাছা হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষকসহ স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ছিল তার কর্মজীবনের শেষ দিন। বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা গ্রামের বাসিন্দা ফজলুল করিম মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

    রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “তিনি ছিলেন অত্যন্ত সৎ ও শান্ত স্বভাবের শিক্ষক। তার মৃত্যুতে আমরা শোকাহত।”

    উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, “চাকরির শেষ দিনে এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। শিক্ষা পরিবার এক নিবেদিতপ্রাণ ও দায়িত্বশীল শিক্ষককে হারালো।”

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728