• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শ্রদ্ধার দিনে অশোভন দৃশ্য: বরিশালে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি 

     dailybangla 
    15th Dec 2025 2:15 pm  |  অনলাইন সংস্করণ

    বরিশাল ব্যুরো: শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো রাষ্ট্রীয় শোক ও শ্রদ্ধার দিনে বরিশাল নগরীতে সৃষ্টি হলো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনায় মুহূর্তের মধ্যেই অশোভন পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় পুষ্পস্তবক ও ব্যানার ভাঙচুরের অভিযোগও উঠেছে।

    রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস আক্তার জাহান উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

    এরপর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন তার অনুসারীদের নিয়ে একই ব্যানারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

    অভিযোগ রয়েছে, এ সময় আফরোজা খানম নাসরিনকে লক্ষ্য করে প্রতিপক্ষের কয়েকজন নেতাকর্মী তেড়ে আসেন। এতে তাকে হেনস্তা করা হয় এবং তার সঙ্গে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি শ্রদ্ধা নিবেদনের জন্য আনা পুষ্পস্তবক ভাঙচুর করা হয়। পরে ভাঙা পুষ্পস্তবক দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

    ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

    এ বিষয়ে আফরোজা খানম নাসরিন বলেন, “শ্রদ্ধা নিবেদনের সময় পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।” তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের কথা জানান।

    অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস আক্তার জাহান মুঠোফোনে বলেন, “কর্মীদের মধ্যে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দল বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031