• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংবিধান অনুযায়ী সবার অধিকার সমান: ধর্ম উপদেষ্টা 

     dailybangla 
    12th Oct 2024 11:42 pm  |  অনলাইন সংস্করণ

    নারায়ণগঞ্জ প্রতিনিধি: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের সংবিধান অনুযায়ী সকলের অধিকার সমান। আমরা সরকারের পক্ষ থেকে এটা কার্যকর করতে সচেষ্ট আছি। সকল অধিকারের ক্ষেত্রে আমাদের দরজা খোলা, আগামী দিনেও এটা খোলা থাকবে।

    শুক্রবার রাতে নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসায় আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলনে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, আমি কোনো ধরনের নাশকতার আশঙ্কা করি না। আমাদের প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন। এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।

    তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে হজের প্যাকেজ কমাতে চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে বিমানের ভাড়া কমানো হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। পূজার পরে বসব, আশা করছি এই খরচটা আমরা কমিয়ে আনতে পারব। গত সপ্তাহে সৌদি আরব গিয়ে সেখানে হজ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানে গিয়ে আমি বাড়িগুলো দেখে এসেছি। আমরা দু’টি প্যাকেজ করতে চাই। একটি হারাম শরীফের কাছে আরেকটি কিছুটা দূরে। এই দু’টিকে নিয়ে নতুন দু’টি প্যাকেজ চালু করতে পারবেন বলেও জানান তিনি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728