• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংসদে যাচ্ছেন মামা-ভাগ্নে 

     dailybangla 
    14th Feb 2026 7:59 pm  |  অনলাইন সংস্করণ

    সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মামা-ভাগ্নে। সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন।

    আর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে তার ভাগনে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডা. এম এ মুহিত প্রথমবারের মত জয়লাভ করেছেন। তিনি জাতীয় পার্টির সরকারের উপ-প্রধানমন্ত্রী ড. এম এ মতিনের ছেলে। ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।

    এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৬ হাজার ১৪১টি। এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির শাপলা কলি প্রতিকের প্রার্থী এম এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ৬৯৬টি।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728