• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংস্কার সমিতির দুই বর্ষীয়ান নেতার স্মরণসভা অনুষ্ঠিত 

     dailybangla 
    17th Jan 2026 9:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গত শনিবার ঢাকার টিকাটুলী কার্যালয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির উপদেষ্টা প্রবীণ অ্যাডভোকেট জগদীশ চন্দ্র সরকার (৮০) এবং সহ-সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হিমাদ্রী শেখর রায় (৭১)-এর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস সভার সভাপতিত্ব করেন। কমবেশি ২০ জন বিশিষ্ট বক্তা অনুষ্ঠানে অংশ নেন, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক সমীর কুমার শীল, সিনিয়র অ্যাডভোকেট ড. জে কে পাল, অ্যাডভোকেট ডি এল চৌধুরী, গ্রামীণ ব্যাংকের প্রাক্তন মহাব্যবস্থাপক দুলাল কর, এবং সম্মিলিত সনাতন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আচার্য্য।

    জগদীশ চন্দ্র সরকার এক সময় সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ৯ বছর দায়িত্ব পালন করেন। বক্তারা তার নেতৃত্ব, বিনয়, এবং ধর্ম বিষয়ে জ্ঞানের প্রশংসা করেন।

    অপর দিকে, হিমাদ্রী শেখর রায় ১৯৮৪ থেকে ২০১১ পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে কাজ করার পরও দুর্নীতির ছোঁয়া তাঁর কাছে পৌঁছায়নি। তাঁর সাহিত্য চর্চার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন মনোজ মণ্ডল।

    প্রয়াত দুই নেতার সহধর্মিনী সরস্বতী সরকার ও রত্না ভৌমিক রায় সভায় উপস্থিত ছিলেন। এছাড়া বক্তৃতা দেন শ্যামল চক্রবর্তী, বিমল চক্রবর্ত্তী, রতন চন্দ্র পাল, ক্ষীরোদ চন্দ্র বর্মণ তপু, ননীগোপাল মজুমদার, গৌরমোহন দাস, শিবশংকর মোদক, গোবিন্দলাল সরকার প্রমুখ।

    সভায় বৈদিক শান্তি-স্বস্তি অনুষ্ঠিত হয় এবং নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728