• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সব বিভাগেই বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

     dailybangla 
    19th Aug 2024 9:59 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এছাড়া দেশের ১১ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সোমবার (১৯ আগস্ট) দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

    আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728