• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সম্ভাবনাময় ব্লু ইকোনোমি 

     dailybangla 
    01st Feb 2026 11:32 pm  |  অনলাইন সংস্করণ

    সমুদ্রসীমা নির্ধারণের পর বাংলাদেশের হাতে এসেছে প্রায় ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটারের বেশি জলভাগ। এই বিশাল সমুদ্র এলাকা শুধু ভূখণ্ডের সম্প্রসারণ নয়, বরং দেশের অর্থনৈতিক অগ্রগতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষজ্ঞরা একে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে দেখছেন।

    এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমুদ্রসীমার নিরাপত্তা। কোস্টগার্ডের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে সার্বক্ষণিক টহল দিচ্ছে। সেন্টমার্টিনসহ গভীর সমুদ্র এলাকায় মোতায়েন রয়েছে অত্যাধুনিক ফ্রিগেট ও যুদ্ধ সরঞ্জাম, যা জলদস্যুতা, অবৈধ অনুপ্রবেশ এবং সামুদ্রিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।

    নৌবাহিনীর এই শক্ত অবস্থানের ফলে সমুদ্রের প্রাকৃতিক সম্পদ যেমন সুরক্ষিত থাকছে, তেমনি নিরাপদ থাকছে আন্তর্জাতিক নৌপথ ও বাণিজ্য কার্যক্রম। নিরাপত্তার এই পরিবেশই ব্লু ইকোনোমির বিকাশের জন্য প্রয়োজনীয় ভিত্তি গড়ে তুলছে।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্যমতে, দেশের সমুদ্রে রয়েছে প্রায় ৪৭৫ প্রজাতির মাছ ও জলজ প্রাণী। তবে আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর অভাবে বর্তমানে খুব সীমিত সংখ্যক প্রজাতি আহরণ ও বাজারজাত করা সম্ভব হচ্ছে। উপকূলীয় জেলেরা মূলত অগভীর জলসীমার ওপর নির্ভরশীল থাকায় গভীর সমুদ্রের বিপুল সম্পদ এখনও অনাবিষ্কৃতই রয়ে গেছে।

    বর্তমানে ব্লু ইকোনোমি খাত থেকে বাংলাদেশের বার্ষিক আয় প্রায় ৬.২ বিলিয়ন ডলার। কিন্তু সঠিক পরিকল্পনা, গবেষণা এবং দক্ষ জনবল গড়ে তুলতে পারলে এই খাত থেকে বছরে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি আয় অর্জন সম্ভব বলে মত বিশেষজ্ঞদের।

    তাদের মতে, শুধু নিরাপত্তা নয়-প্রয়োজন আধুনিক মৎস্য আহরণ প্রযুক্তি, সমুদ্রভিত্তিক শিল্প, গবেষণা কার্যক্রম এবং টেকসই ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগ। এর মাধ্যমে সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে।

    ইতোমধ্যে সমুদ্রসীমা রক্ষায় বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। এখন সেই নিরাপত্তার ওপর ভর করেই পরিকল্পিতভাবে সম্পদ আহরণ ও ব্যবস্থাপনায় এগোতে হবে।

    বিশ্লেষকদের ভাষায়, সমুদ্রই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক মুক্তির অন্যতম প্রধান উৎস-যদি এর সম্ভাবনাকে সময়োপযোগী ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনায় কাজে লাগানো যায়।

    মোহাম্মদ আলী
    সিনিয়র রিপোর্টার
    দৈনিক বাংলাদেশের আলো

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728