• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর যাত্রা শুরু, রোববার থেকে টাকা তোলা যাবে 

     dailybangla 
    02nd Dec 2025 11:44 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনে পাঁচ সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। মতিঝিলের সেনা কল্যাণ ভবনের প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ চলছে এবং আগামী বৃহস্পতিবার গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকটির উদ্বোধন ঘোষণা করবেন।

    ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, গ্রাহক আস্থা পুনরুদ্ধার ও ব্যাংকের নীতিমালা মূল্যায়নই ছিল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের মূল লক্ষ্য। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে গ্রাহকেরা চাইলে দুই লাখ টাকা পর্যন্ত আমানত তুলতে পারবেন। বড় অঙ্কের আমানত ফেরতের জন্য রোডম্যাপও প্রণয়ন করা হচ্ছে।

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে এই নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা—এর মধ্যে ২০ হাজার কোটি দেবে সরকার এবং বাকি ১৫ হাজার কোটি আসবে আমানতকারীদের শেয়ার রূপান্তর থেকে। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংক মনে করে, এই উদ্যোগ ইসলামী ব্যাংকিং খাতের অস্থিরতা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031