• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাংবাদিক খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন 

     dailybangla 
    27th Nov 2025 3:19 pm  |  অনলাইন সংস্করণ

    মো. শাহাদাত হোসেন তালুকদার, দাউদকান্দি: যমুনা টেলিভিশনের কুমিল্লা বুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে পৌর সদরের দাউদকান্দি মডেল থানার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন দীর্ঘদিন ধরে সত্য, ন্যায় ও পেশাগত নীতিতে অটল থেকে কাজ করছেন। তাকে হুমকি-ধমকি প্রদান করে সাংবাদিকতা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

    স্থানীয় সাংবাদিক নেতারা আরও বলেন, খোকন চৌধুরী সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছেন। তাকে ভয়ভীতি দেখিয়ে কোনো সত্যকে চাপা দেওয়া যাবে না। প্রয়োজন হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে বলেও জানান তারা।
    মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান এবং মুক্ত গণমাধ্যম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সাহাব উদ্দিনের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন—
    এমএইচ মোহন (আমার দেশ), মোহাম্মদ আলী (আমার দেশ), করিম সরকার (রূপালী বাংলাদেশ), ওমর ফারুক মিয়াজী (কালের কণ্ঠ), শরীফ প্রধান (ইত্তেফাক), জাকির হাজারি (দেশ রূপান্তর), হানিফ খান (নয়া দিগন্ত), লিটন সরকার বাদল (খবরের কাগজ), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ), জিল্লুর রহমান (মাই টিভি), হোসাইন মোহাম্মদ দিদার (দ্য বাংলাদেশ টুডে), তৌফিক রুবেল (সংগ্রাম)।

    এছাড়াও উপস্থিত ছিলেন, শামীম রায়হান (জনকণ্ঠ), আপেল মাহমুদ (বাংলা টিভি), মো. শরিফুল ইসলাম (সকালের সময়), শাহাবুদ্দীন আহাম্মেদ (কালবেলা), হাবীবুর রহমান (এনটিভি), মোহাম্মদ কামরুল হক চৌধুরী (ডেইলি অবজারভার), সেলিম আহাম্মেদ (প্রতিসময়), মামুনুর রশিদ রুবেল (প্রতিদিনের বাংলাদেশ), আহনাফ তিহামী (কালের কণ্ঠ ডিজিটাল), আলেক হোসেন (বাংলাদেশ সমাচার), রাজীব আহাম্মেদ (নিরপেক্ষ), মাসুম বিন মিলিটারি (আনন্দ বাজার), রাসেল মুন্সী (এফবি নিউজ) ও মো. সাইফুল ইসলাম (যায়যায়দিন) প্রমুখ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031