• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাতক্ষীরার কলারোয়ায় ৫ দিনের নবজাতককে খালে ফেলে হত্যা, মা গ্রেপ্তার 

     dailybangla 
    21st Oct 2025 7:25 pm  |  অনলাইন সংস্করণ

    হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় ৫ দিনের এক নবজাতক কন্যাশিশুকে খালে ফেলে হত্যার অভিযোগে তার মা শারমিন খাতুনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই কন্যাসন্তানের পর আবারও কন্যাশিশু জন্ম নেওয়ায় ক্ষোভে শারমিন নিজেই শিশুটিকে খালে ফেলে দেন। গ্রেপ্তারকৃত শারমিন খাতুন কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।

    কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে শিশুটির পিতা ইব্রাহিম খলিল থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করতে চান। তিনি জানান, বিকেলে স্ত্রী শারমিন শিশুটিকে নিয়ে ঘুমাচ্ছিলেন, পরে আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ ইব্রাহিমের বক্তব্যে সন্দেহ পেয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, তাদের ৫ বছর ও দেড় বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে। আবারও কন্যাসন্তান জন্ম নেওয়ায় তিনি ক্ষোভে নবজাতককে বাড়ির পাশের খালে ফেলে দেন।

    শারমিনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপনার ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নবজাতকের দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত শারমিন খাতুনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728