• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিংগাইরে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা 

     dailybangla 
    20th Jan 2026 9:20 pm  |  অনলাইন সংস্করণ

    মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এই ঘটনা ঘটেছে।

    সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)। সিঙ্গাইর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ২টার দিকে ইমামনগর গ্রামে শাকিল হোসেনের বাড়ি লোকজন তাদের বাড়ির সামনে মজনু ও দ্বীন ইসলামকে দেখে চিৎকার করে।

    এ সময় ওই বাড়ির ও গ্রামবাসী জড়ো হয়ে তাদের আটক করেন। এরপর ওই দুই যুবককে গরুচোর সন্দেহে গণপিটুনি দেয় সবাই। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থান থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তির পরামর্শ দেন। পরে তাদেরকে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তারা দুইজন মারা যান। সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, নিহতদের মরদেহ বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিহত মজনু ও দীন ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তারা দুজনই পুলিশের তালিকাভুক্ত চোর ছিলেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728