• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিএমপির তালিকাভুক্ত দুই সন্ত্রাসী গ্রেপ্তার 

     dailybangla 
    04th Feb 2026 8:51 pm  |  অনলাইন সংস্করণ

    চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে সিএমপির তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুরুল আমিন টিটু (৩৫) ও আক্তার হোসেন প্রকাশ আকতার (৪২)। পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার আভিযানিক দল শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি মো. নুরুল আমিন টিটুকে গ্রেপ্তার করে।

    সে মৃত মো. নুরুল ইসলামের ছেলে এবং কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকার মঙ্গল মাঝির বাড়ির বাসিন্দা। টিটুর বিরুদ্ধে কর্ণফুলী, কোতোয়ালি ও পটিয়া থানায় মাদক, চাঁদাবাজি, হামলা, দস্যুতা ও চুরিসহ মোট ৬টি মামলা রয়েছে।

    এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলাও রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি কর্ণফুলী থানার যৌথ অভিযানে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতারকে গ্রেপ্তার করা হয়।

    এসময় তার বসতঘর থেকে একটি দেশে তৈরি এলজি, একটি পুরাতন বিদেশি রিভলভার, দুটি চাইনিজ কুড়াল, একটি ধামা, একটি লাঠি, একটি চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

    তার বিরুদ্ধে কর্ণফুলী ও আনোয়ারা থানায় অস্ত্র, মাদক, হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতির প্রস্তুতি, পরিবেশ আইনের মামলা, চুরি, চাঁদাবাজি ও পুলিশের কাজে বাধাসহ মোট ১২টি মামলা রয়েছে। কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম জানান, কর্ণফুলী থানা এলাকায় অপরাধ দমন, সন্ত্রাস নির্মূল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728