• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি: প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল 

     dailybangla 
    19th Sep 2025 7:25 pm  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক: অসময়ে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হতে শুরু করেছে যমুনার চরাঞ্চলের নিম্নভূমি। এসব অঞ্চলের শীতকালীন সবজি আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। তবে বন্যার আশঙ্কা নাকচ করেছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১৩ মিটার। যা গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)। অন্যদিকে, জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮০ মিটার। এখানেও গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে তা বিপৎসীমার ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। গত পাঁচ দিন ধরে যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ ফুলজোড়, ইছামতি ও করতোয়ার মতো নদ-নদীর পানিও বাড়ছে। এদিকে যমুনার পানি বাড়তে থাকায় একের পর এক প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নভূমি।

    নিচু জমিতে আবাদ করা শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসলও পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে এলাকাজুড়ে অসময়ে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। পানি এভাবে আরও কিছুদিন বাড়তে থাকলে শীতকালীন সবজি আবাদে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন কৃষকরা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, ধপংউজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। এতে চরাঞ্চলের কিছু নিম্নভূমি প্লাবিত হচ্ছে। পানি আরও দুই-তিনদিন বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রমের এবং বন্যার কোনো আশঙ্কাও নেই।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728