• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিরাজদিখান কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন 

     dailybangla 
    12th Feb 2026 1:15 pm  |  অনলাইন সংস্করণ

    মোহাম্মদ ফয়সাল, সিরাজদিখান (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ-১ আসনে (সিরাজদিখান-শ্রীনগর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

    সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে। বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়েছে। মুন্সীগঞ্জ-১ আসনে মোট ১৭০টি কেন্দ্রের ১ হাজার ৬১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিরাজদিখান উপজেলায় রয়েছে ৯০টি কেন্দ্র এবং ৫৩৭টি ভোটকক্ষ। এ আসনে মোট ৫ লাখ ৬ হাজার ৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

    এ আসনে সংসদ সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এ.কে.এম ফকরুদ্দিন রাজী (দাঁড়িপাল্লা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মো. আব্দুল্লাহ (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত আব্দুর রহমান (কাস্তে), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত রোকেয়া আক্তার (আপেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আতিকুর রহমান খান (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক নেতা মোহাম্মদ মমিন আলী (ফুটবল)।

    সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

    তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত থাকবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728