সিলেটে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিলেট ব্যুরো : সিলেটে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিলেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের আলোর সিলেট ব্যুরো চিফ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস ও সিটিএসবি)’র পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. গোলজার আহমদ হেলাল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সিনিয়র সাব এডিটর ফয়জুল আহমদ, এপেক্স বাংলাদেশের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর আহমদ জাকারিয়া এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর চেয়ারম্যান দিদারুল ইকবাল।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশের আলো মাল্টিমিডিয়া (সিলেট) এর রিপোর্টার জহিরুল ইসলাম মিশু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তির সিলেট জেলা প্রতিনিধি মো. সবুজ মিয়া, দৈনিক সবুজ নিশানের সিলেট জেলা প্রতিনিধি শহীদ আহমদ খান, বৈশাখী নিউজের সিলেট প্রতিনিধি ফাহিম আহমদ, আমার সংবাদের সিলেট জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন,
দৈনিক বাংলাদেশের আলো’র সিলেট জেলা প্রতিনিধি মো. মামুনুর রশিদ, জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সোহেল, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি মো. বদরুল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি মো. দুলাল আহমদ, কানাইঘাট উপজেলা প্রতিনিধি জাকির আহমদ সাজেদ, সিলেট সদর উপজেলা প্রতিনিধি শিবলুর রহমান রাহুল,
গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান ও ফটো সাংবাদিক মোহাম্মদ মুছা খান। অনুষ্ঠানে বক্তারা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিআলো/আমিনা



