সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদিরের বিরামহীন প্রচারণা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট : সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছেন সেখানেই দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
পাড়া-মহল্লা, বাজার, গ্রাম কিংবা নগরের অলিগলি সবখানেই তাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালেও দেখা গেছে একই চিত্র। বিএনপি নেতাকর্মীরা জানান, খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচারণার পথে পথে সব শ্রেণি-পেশার মানুষ উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।
পাড়া-মহল্লায় বাসা-বাড়ি থেকে বিভিন্ন বয়সের নারীরা তাকে ফুল ছিটিয়ে নিজেদের এলাকায় বরণ করে নিচ্ছেন। এদিকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে প্রচারণা অব্যাহত রয়েছে। সকাল ১১টার দিকে নগরীর কুয়ারপার পয়েন্ট থেকে তার নেতৃত্বে প্রচার মিছিল শুরু হয়।
মিছিলটি নগরীর কুয়ারপার, লালাদিঘীর পার, ওসমানী মেডিক্যাল রোড, ভাতালিয়া, মুন্সিপাড়া, মীরের ময়দান, রাজারগলি হয়ে শাহজালাল (রহ.) মাজারের সামনের গেইটে এসে শেষ হয়। গণসংযোগে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
প্রচার মিছিলে অন্যদের মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজীবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, কোতোয়ালী থানা বিএনপির আহবায়খ অলিউর রহমান চৌধুরী সুহেল,
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জোতি এষ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গরীর, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, আবু সাঈদ তায়েফ, আব্দুস সালাম টিপু, মিনহাজুর রহমান রাসেল, বেলায়েত হোসেন মোহন ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবদলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বিআলো/আমিনা



