• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সুষ্ঠু ও নির্বিঘ্নে পূজা উদযাপনে সহযোগিতার নির্দেশ জেলা প্রশাসকের 

     dailybangla 
    16th Sep 2025 10:25 pm  |  অনলাইন সংস্করণ

    শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের বিশেষ নির্দেশনা

    মনিরুল ইসলাম মনির: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সুষ্ঠুভাবে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়—এ জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতা প্রদানের নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের শীতালক্ষ্মা নদীর তীরে ৫নং ঘাটে প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

    জেলা প্রশাসক জানান, বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদে প্রতিমা বিসর্জনের জন্য প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

    তিনি আরও বলেন, এ বছর নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। প্রতিটি মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যথাযথ নির্দেশনা প্রদান করা হয়েছে।

    এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন। জেলা প্রশাসক বলেন, “সবাই মিলে সব উৎসব একসঙ্গে উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।”

    পরিদর্শনকালে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728