• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সুষ্ঠু নির্বাচনই এখন জাতির বড় চ্যালেঞ্জ: সালাহউদ্দিন আহমদ 

     dailybangla 
    11th Sep 2025 2:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই এখন জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

    বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন না হলে অন্তর্বর্তী সরকারের কোনো অর্জনই টিকবে না। নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সেটির ভিত্তিতেই কার্যক্রম চলছে।

    দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো পূর্ণ ঐকমত্য হয়নি জানিয়ে সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।

    তিনি আরও বলেন, নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে।

    শতাধিক সংস্কারের প্রস্তাব থাকলেও সব বিষয়ে একমত হওয়া না হলেও দেশের ও গণতন্ত্রের স্বার্থে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি মত দেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728