• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সেন্টমার্টিন থেকে মাদক পাচারকালে ১০ পাচারকারী আটক, জব্দ কোটি টাকার মালামাল 

     dailybangla 
    07th Sep 2025 8:38 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে মাদকপাচার করতে যাওয়া ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রবিবার, ৭ সেপ্টেম্বর বিকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদ ও অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে আনার পরিকল্পনা করছিল।

    প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬ সেপ্টেম্বর শনিবার রাত ১০টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৪০০ বস্তা আলু, ৪০ বস্তা রসুন এবং পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট। এ সময় ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত মালামাল, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

    এ ধরনের অভিযান কেবল দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সাহায্য করে না, একই সঙ্গে চোরাচালান ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তাও দেয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728