• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সোনাপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, পুড়েছে বেশ কয়েকটি আসন 

     অনলাইন ডেক্স 
    13th Dec 2025 12:42 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের ৪–৫টি আসন পুড়ে গেছে।

    শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সোনাপুর বাস টার্মিনালের উত্তর পাশে রাস্তার ধারে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস সন্ধ্যার দিকে টার্মিনালে দাঁড় করিয়ে চালক ও তার সহকারী দরজা-জানালা বন্ধ করে বাইরে চলে যান। রাত পৌনে ১০টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার যাত্রীরা বাসের ভেতরে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয় লোকজন দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    এ ঘটনায় বাসটির ভেতরের কয়েকটি আসন পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

    এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বাসের ভেতরে ৪–৫টি আসন পুড়ে গেছে। বাসের চালকের সহকারীরা ভেতরে ঘুমানোর উদ্দেশ্যে মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই মশার কয়েল থেকেই বাসে আগুন লাগে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728