• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সৌদিতে মাতালেন ডিজে তুরিন, লাখো দর্শকের হৃদয় জয় 

     dailybangla 
    22nd Nov 2025 11:57 pm  |  অনলাইন সংস্করণ

    জনপ্রিয়তার রহস্য: পারফর্মেন্স ও গ্ল্যামার

    হৃদয় খান: বাংলাদেশি তারকা ডিজে তুরিন সৌদি আরবে অনুষ্ঠিত রিয়াদ সিজন মাতালেন তার সুর ও তালে। চারদিনব্যাপী এ উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্যান্য তারকারাও। প্রতিদিন দুবার পারফর্ম করার কারণে তিনি প্রায় দশ লাখ প্রবাসী দর্শককে মাতিয়ে রাখেন। দেশের ফোক, রক ও জনপ্রিয় ধারার গানের তালে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন।

    দুইবার পারফর্ম, অসাধারণ উপস্থিতি

    তুরিন জানান, “শ্রোতা ও দর্শকের চাহিদার কারণে প্রতিদিন দুবার মঞ্চে পারফর্ম করতে হয়েছে। দেশের বাইরে থাকা মানুষগুলো দেশের সুরে ও তালে আনন্দে নেচে-গেয়ে উৎসব উদযাপন করছে, তার অংশ হতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত। প্রতিদিন প্রায় দশ লাখ দর্শক ছিল। দারুণ অভিজ্ঞতা।”

    মডেলিং থেকে চলচ্চিত্রে যাত্রা

    ছোটবেলা থেকেই তুরিন মডেলিং করেছেন অসংখ্য বিজ্ঞাপনে। ২০১৮ সালে মিস কালচার ট্যুরিজম বিউটি পেজেন্টের মাধ্যমে আলোচনায় আসেন। দেশের বড় ব্র্যান্ডের সঙ্গে মডেলিং করেছেন এবং কিছু টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। চলতি বছর অনন্য মামুন পরিচালিত ‘মেক আপ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।

    ডিজে ক্যারিয়ারের ওপর ফোকাস

    তুরিন সবকিছু ছাপিয়ে ডিজে ক্যারিয়ারকে এগিয়ে রাখছেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা অর্জন করেন রিয়াদ সিজনে।

    তুরিন বলেন, বাংলাদেশে নিয়মিতই কর্পোরেট করছি। কিন্তু সৌদি শো আরবে এসে অভূতপূর্ব এ আয়োজনে এত দারুণ অডিয়েন্স কখনও পাইনি। দেশের বাইরে থাকা মানুষগুলো দেশের গানের সুরে ও তালে যেভাবে আনন্দে নেচে-গেয়ে উৎসব উদযাপন করছেন পারছি এটি আনন্দের ও তাতে অবদান রাখতে সম্মানের। সবার ভালোবাসা পাচ্ছি। প্রতিদিন প্রায় দশ লাখ অডিয়েন্স ছিল। দারুণ অভিজ্ঞতা। মাত্র তিনবছরের ক্যারিয়ারে এমন জনপ্রিয়তার রহস্য কিছুটা উন্মোচন করলেন তুরিন। পারফর্মেন্স ছাড়াও এর আরেকটা কারণ আমার গ্ল্যামার ও আউটফিট।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031