• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্বপ্ন থেকে পেশা: মেকআপ দুনিয়ায় নাহিদ আহমেদের আত্মপ্রতিষ্ঠার গল্প 

     dailybangla 
    04th Feb 2026 4:20 am  |  অনলাইন সংস্করণ

    স্বপ্নের রঙে ক্যারিয়ার গড়ছেন মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদ

    হৃদয় খান: মেকআপকে শুধু শখ নয়, জীবনের পেশা হিসেবে বেছে নিয়েছেন মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদ। ছোটবেলা থেকেই সাজগোজ ও মেকআপের প্রতি তার আলাদা আগ্রহ ছিল। অন্যদের চোখে যা ছিল সাময়িক আগ্রহ, নাহিদের কাছে তা ছিল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন।

    নাহিদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুরে। জন্ম মালয়েশিয়ায় হলেও শৈশব ও বেড়ে ওঠা ঢাকায়। তার বাবা ব্যবসায়িক কারণে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিন ভাই–বোনের মধ্যে নাহিদ মেজো—দুই ভাই ও এক বোন নিয়ে তাদের পরিবার।

    মেকআপ আর্টিস্ট হিসেবে পথচলা মোটেও সহজ ছিল না। শুরুতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও আগ্রহ, নিয়মিত চর্চা ও ধৈর্য তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। বিভিন্ন লুক ও স্টাইল নিয়ে কাজ করার মাধ্যমে তিনি নিজের দক্ষতা বাড়ান এবং অভিজ্ঞতা অর্জন করেন। বর্তমানে তিনি নিয়মিত একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং ইতোমধ্যে পরিচিতিও পেয়েছেন।

    নিজেকে আরও দক্ষ করে তুলতে নাহিদ মেকআপের ওপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন। পাশাপাশি অর্জন করেছেন একাধিক সার্টিফিকেট। এখানেই থেমে থাকতে চান না তিনি। ভবিষ্যতে আরও প্রশিক্ষণ নেওয়া, নতুন নতুন টেকনিক শেখা এবং আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন অর্জনের ইচ্ছা রয়েছে তার।


    নাহিদ আহমেদ বলেন, “ছোটবেলা থেকেই মেকআপ নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। এখন সবার দোয়া ও ভালোবাসায় কাজ করে যাচ্ছি। সামনে আরও ভালো কাজ করতে চাই।” এই যাত্রায় পরিবারের সমর্থনকে তিনি নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন। পরিবারের উৎসাহ ও অনুপ্রেরণাই তাকে আত্মবিশ্বাস দিয়েছে নিজের পছন্দের পেশায় এগিয়ে যেতে।

    ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে নাহিদ জানান, দেশের তারকাদের সঙ্গে কাজ করার স্বপ্ন রয়েছে তার। বিশেষ করে জনপ্রিয় নায়িকা শাবনূরকে সাজানোর ইচ্ছাকে তিনি নিজের বড় স্বপ্নগুলোর একটি হিসেবে দেখেন।

    স্বপ্ন, পরিশ্রম ও পরিবারের সমর্থনকে সঙ্গে নিয়ে মেকআপ দুনিয়ায় নিজের অবস্থান তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নাহিদ আহমেদ। তার বিশ্বাস—নিষ্ঠা ও ধৈর্য নিয়ে লেগে থাকলে একদিন বড় পরিসরে কাজ করার সুযোগ আসবেই।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728