• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্বাধীন সংবাদ প্রতিষ্ঠাবার্ষিকীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা 

     dailybangla 
    30th Nov 2025 1:29 am  |  অনলাইন সংস্করণ

    মো. আশিকুর রহমান: সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে যুক্ত হয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় উপস্থিত সারাদেশে দোয়া কামনা করেন।

    রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

    অনুষ্ঠানে ২০২৫ সালে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কয়েকজন সাংবাদিককে প্রদান করা হয় বিশেষ ক্রেস্ট সম্মাননা।

    উপস্থিত ছিলেন জীবন নিউজ২৪ ডটকমের সম্পাদক জীবন খান, দৈনিক মানব কণ্ঠ’ প্রতিনিধি সোলাইমান সেলিম, দেশ টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পার্সন মতিউর রহমান জনি ও দৈনিক বাংলাদেশের আলো’র মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ আশিকুর রহমান সহ পেশাজীবী গণমাধ্যমের ব্যাক্তিবর্গ।

    এ সময়, স্বাধীন সংবাদ এর সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আকাশ বলেন, সাংবাদিকতা সত্য প্রতিষ্ঠার শপথ। প্রতিকূলতা সত্ত্বেও যারা নির্ভরযোগ্য তথ্য জনগণের সামনে উপস্থাপন করেন, তারাই পেশার প্রকৃত শক্তি।

    তিনি আরও বলেন, সমাজের অপ্রকাশিত বাস্তবতা তুলে ধরা ও নাগরিক অধিকারের পক্ষে অবস্থান নেওয়া এটাই সাংবাদিকতার মূল প্রতিশ্রুতি।

    সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেককাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

    অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থেকে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আকাশ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031