• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্যাটেলাইট ইন্টারনেটে নতুন প্রতিযোগী, ‘অ্যামাজন লিও’ 

     dailybangla 
    29th Nov 2025 5:40 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: স্যাটেলাইট ইন্টারনেট বাজারে ইলন মাস্কের স্টারলিংককে টেক্কা দিতে আনুষ্ঠানিকভাবে নিজস্ব সেবা ‘অ্যামাজন লিও’ চালু করেছে অ্যামাজন।

    অ্যামাজনের দাবি, তাদের নতুন লিও সেবাটি বিশ্বের দ্রুততম বাণিজ্যিক স্যাটেলাইট ইন্টারনেট, যা এক গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত ডাউনলোড গতি দেবে।

    বর্তমানে প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে ১৫০টি স্যাটেলাইট থাকলেও ভবিষ্যতে তা বাড়িয়ে ৩,২৩৬-এ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

    অপরদিকে স্টারলিংক এখন পর্যন্ত প্রায় ৮,০০০ স্যাটেলাইট ও ২০ লাখ গ্রাহক নিয়ে কাজ করছে এবং ২০২৬ সালে এক গিগাবিট গতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

    অ্যামাজন প্রথম ধাপে সীমিত সংখ্যক ব্যবসায়িক গ্রাহকদের মাধ্যমে নেটওয়ার্কের কার্যকারিতা যাচাই করছে, যাদের মধ্যে রয়েছে হান্ট এনার্জি নেটওয়ার্ক, ভানু ইনকর্পোরেটেড ও জেটব্লু।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031