• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হঠাৎ কেন বিশ্বজুড়ে ধর্মঘটে অ্যামাজন কর্মীরা 

     dailybangla 
    03rd Dec 2024 10:57 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষ্যে অ্যামাজন কর্মীরা বিশ্বের বিভিন্ন স্থানে ধর্মঘট পালন করছে। শ্রমিক অধিকার সংস্থা ইউএনআই গ্লোবাল ইউনিয়ন এ প্রতিবাদ আন্দোলনকে ‘মেক অ্যামাজন পে’ নামে আখ্যায়িত করেছে। এ কর্মসূচি ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

    রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মঘটের পাশাপাশি ২০টিরও বেশি দেশে অ্যামাজনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। অভিযোগের
    মধ্যে রয়েছে শ্রমিক নিপীড়ন, পরিবেশ দূষণ এবং গণতন্ত্রের প্রতি হুমকি। বিক্ষোভকারীরা অ্যামাজনের কাছ থেকে বেতন বৃদ্ধি, উন্নত কর্মপরিবেশ এবং ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতির দাবি জানাচ্ছে। তারা দাবি করেছে, তাদের কর্মপরিবেশ আধুনিক এবং নিরাপদ।

    কোম্পানি জানিয়েছে, বিশ্বব্যাপী ১.৫ মিলিয়নের বেশি কর্মসংস্থান তৈরি করেছে। তবে রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে গুরুতর গুদাম
    দুর্ঘটনার ৫০ শতাংশ অ্যামাজনের কর্মক্ষেত্রে ঘটেছে।

    ‘মেক অ্যামাজন পে’ আন্দোলন ২০২০ সালে শুরু হয়। এটির লক্ষ্য হলো অ্যামাজনকে তার কর্মচারী, পরিবেশ এবং সমাজের প্রতি দায়বদ্ধ করতে বাধ্য করা। ইউএনআই গ্লোবাল ইউনিয়ন এবং প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এবারের ধর্মঘটে ৩০টির বেশি ট্রেড ইউনিয়ন, পরিবেশবাদী সংগঠন এবং নাগরিক সমাজের দলগুলো অংশ নিয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031