• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হবিগঞ্জে টমটম চালককে হত্যা করে ছিনতাই, কয়েক ঘণ্টার মধ্যে আটক ২ 

     dailybangla 
    09th Jul 2025 6:08 pm  |  অনলাইন সংস্করণ

    জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: বাহুবলে চালককে হত্যা করে টমটম ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) লাশ উদ্ধারের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই তাদের আটক করা হলো।

    আটককৃতরা হলো, বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের শ্রীকলস গ্রামের হানিফ মিয়ার পুত্র আল আমীন ও একই ইউনিয়নের আব্দাসতান্দ গ্রামের সফিক মিয়ার পুত্র আল আমীন।

    বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    প্রসঙ্গত, সোমবার দুপুরে জীবিকার তাগিদে টমটম নিয়ে বাড়ি থেকে বের হন বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের লামাতাসী গ্রামের আব্দুল আলীর পুত্র কাসেম মিয়া (২৫)। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ভাতকাটিয়া এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের ধারণা কোন একদল ছিনতাইকারী চালক কাসেম কে হত্যা করে টমটম নিয়ে পালিয়ে গেছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728