• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাসপাতালে ভর্তি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু 

     dailybangla 
    29th Dec 2024 8:49 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: জরুরি ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

    ২৮ ডিসেম্বর, শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছর তার হার্নিয়া অপসারণ করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়।

    ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হয়েছেন। রবিবার তার প্রস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    খবরে বলা হয়, বুধবার হাসপাতালে নেতানিয়াহুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তখন তার মূত্রনালির সংক্রমণ ধরা পড়ে। পরে বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে সফলভাবে চিকিৎসা করেছিলেন। তবে এখন অস্ত্রোপচার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031