• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক 

     dailybangla 
    20th Jan 2026 10:26 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের সময় জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

    আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে হেমায়েতপুর কাঁচা বাজার সংলগ্ন এলাকায় টহলরত সেনাদল কয়েকজন ব্যক্তিকে চাঁদাবাজি এবং জুয়ায় লিপ্ত অবস্থায় দেখতে পায় এবং সাথে সাথে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হেমায়েতপুর বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভ দেখিয়ে পরে কৌশলে সর্বস্ব হাতিয়ে নিত। স্থানীয় জনগণও আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিনের জুয়া ও চাঁদাবাজি কার্যক্রমের বিষয়ে মৌখিক অভিযোগ করেন।

    আটককৃতদের কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম, নগদ অর্থ, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং মোবাইল ফোন। পরবর্তীতে বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল তাদের জিম্মায় নেয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

    এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728