• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘অবশেষে দেশের মাটিতে’, সিলেটে নেমে তারেক রহমানের আবেগঘন পোস্ট 

     dailybangla 
    25th Dec 2025 11:18 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: দীর্ঘ প্রায় সাড়ে সতেরো বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরার পথে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সিলেটে নামার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) যোগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। নির্ধারিত রুট অনুযায়ী লন্ডন-সিলেট-ঢাকা পথে ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে সিলেটে অবতরণ করে।

    বিশ্বের জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪- এর তথ্য অনুযায়ী, সিলেটে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতির পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে বিমানটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তার অবতরণ করার কথা রয়েছে।

    সিলেটে অবতরণের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক লাইনের আরেকটি স্ট্যাটাস দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’ তার এই সংক্ষিপ্ত বার্তায় দীর্ঘ প্রবাসজীবনের আবেগ ফুটে ওঠে।

    বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইটে তারেক রহমানের জন্য বিশেষ নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা নেওয়া হয়। তাকে এ-১ নম্বর আসনে বসানো হয়। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, বিএনপির প্রেস উইং সদস্য সালেহ শিবলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিনসহ আরও কয়েকজন।

    ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাবেন। এরপর তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট (জুলাই এক্সপ্রেসওয়ে) এলাকায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেবেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

    সংবর্ধনা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পরে গুলশান-২ নম্বরে নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

    উল্লেখ্য, ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। এরপর দীর্ঘ সময় ধরে একাধিক মামলার কারণে তার দেশে ফেরা সম্ভব হয়নি। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি দেশে ফিরলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728