• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটের উপকরণ 

     dailybangla 
    11th Feb 2026 8:38 pm  |  অনলাইন সংস্করণ

    মুশফিকুর রহমান, খুলনা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

    বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একযোগে কয়রার ৬৭টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে সরঞ্জাম পাঠানো শুরু হয়। দুর্গম ও উপকূলীয় এলাকা হওয়ায় অধিকাংশ কেন্দ্রে নছিমন ও ইজিবাইকের মাধ্যমে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

    সরঞ্জাম বিতরণ কার্যক্রমে পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে প্রিজাইডিং অফিসারদের হাতে ভোটের উপকরণ তুলে দেন। পরে নৌবাহিনীর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে কেন্দ্রগুলোতে সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পুরো প্রক্রিয়া প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন।

    নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যার মধ্যেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণের দিন যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আগাম প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৫টি। এর মধ্যে কয়রা উপজেলায় রয়েছে ৬৭টি কেন্দ্র এবং পাইকগাছা উপজেলায় রয়েছে ৮৮ টি কেন্দ্র। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ৪৬৭ জন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728